আপডেট : ৩০ April ২০২১
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে দশজন জুয়াড়িকে আটক করেছে র্যাব-১১। আজ শুক্রবার ভোর রাতে আবুল কালাম প্রধানের বাড়ির নিচ তলার একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে নগদ এক লাখ ১৯ হাজার ৫৯১ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি। আটককৃতরা হলো- মোঃ রাজু (৪০), মোঃ কাওসার হোসেন (৩৮), জসিম উদ্দিন (৩৩), মোঃ সেলিম মন্ডল (৫০), মোক্তার (৩৮), মোঃ পিয়ার আলী (৫০), মোঃ মনির হোসেন (৪৫), বাবুল (৩৮), মোঃ ইমরান (৩৫) ও মোঃ সামছুদ্দিন (৩৮)। র্যাবের সহকারী পুলিশ সুপার এএসপি প্রণব কুমার এতথ্য নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট বাসাটিকে আস্তানা বানিয়ে জুয়ার আসর চালাচ্ছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নেয়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১