আপডেট : ০৩ May ২০২১
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘আমি সুন্দরবনের কাছাকাছি পৌছে গেছি। যে এলাকায় আগুন লেগেছে সেখানে বড় বড় তেমন কোন কাছ নাই। বনবিভাগের কর্মিরা ফায়ারলাইন কাটছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আ: সত্তার ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, দুপুর ১টার দিকে তাঁদের কাছে সুন্দরবনের ওই এলাকায় আগুন লাগার খবর আসে। তবে নানা কারনে এখনও তারা কাজ শুরু করতে পারেন নি। তিনি আগুন জ্বলে দেখছেন বলে জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১