বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২১

সিরাজগঞ্জে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু


সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের ছুরিকাঘাতে পূজা সরকার (১৫) নামে এক প্রেমিকার মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সারে ৯টার দিকে বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রেমিক সঞ্জয় সরকার অপু (১৮) এর উপর্যুপুরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় পূজা সরকার।

নিহত পূজা সরকার (১৫) শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের মেয়ে ও নবম শ্রেণীর ছাত্রী। প্রেমিক তাত শ্রমিক সঞ্জয় (১৮) সরকার একই এলাকার মৃত মংলা সরকারের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সঞ্জয় সরকারের সাথে পুজা সরকারের দির্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ গত কয়েক দিন যাবৎ তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিলো।

এমতাবস্থায় পূজার বাবা অন্যত্র পূজার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিলে প্রেমিক সঞ্জয় ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে পূজা বাড়ীর উঠানে কাজ করার সময় পিছন থেকে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। আঘাতের একপর্যায় পুজা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই পুজার মৃত্যু হয়। এঘটনায় সঞ্জয় তার শরীরেও ঐ ছুরি দিয়ে আঘাত করে আহত হয় এবং দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে এখন সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।

পূজার মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে। পুজার বাবা প্রবিত্র সরকার বাদি হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১