বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২১

আখাউড়ায় ৫ চোর আটক


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া একটি মসজিদের লোহার গ্রিল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ৫ চোরকে আটক করেছে গ্রামবাসী। পরে তাদেরকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের কাছে সপোর্দ করা হয়।

আটককৃতরা ব্যক্তিরা হলেন- উপজেলার নূরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শিপন মিয়া (১৮), পৌরশহরের মসজিদ পাড়ার আবু কালাম সেন্টু মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮), মালদারপাড়ার মতিউর রহমানের ছেলে প্রান্ত মিয়া (১৮), কলেজ পাড়ার আব্দুল মতিনের ছেলে সাকিব (১৬) ও জেলার কসবা উপজেলার মূলগ্রামের জাকির হোসেনের ছেলে ইমাম হোসেন (১৮)।

আটকৃতদেরকে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

এর আগে, রোববার রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের কর্মমঠ গ্রামে কর্মমঠ জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে ।

পুলিশ জানায়, রাতে কর্মমঠ জামে মসজিদের লোহার গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে এই সংঘবদ্ধ পাঁচ চোরকে আটক করে । পরে তাদেরকে পুলিশের কাছে সোপোর্দ করে।

এদিকে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ও চোরের উৎপাত বেড়ে যাওয়ায় এলাকার মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

আখাউড়া থানার পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে মসজিদের গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলাপূর্বক আদালতে পাঠানো হয়েছে। এলাকায় চুরি বন্ধে রাতে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১