আপডেট : ০৩ May ২০২১
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ মণ (৮ টন) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। পরে এসব জাটকা আজ সোমবার সকালে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১২টার দিকে মাওয়া ৩ নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ৩৬ ড্রামে থাকা ২০০ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার আজিজুল ইসলামকে (২৯) আটক করে পুলিশ। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, বরিশাল থেকে ঢাকায় ট্রাকভর্তি জাটকা ইলিশ নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া ৩ নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ প্রায় ৮ হাজার কেজি (২ শতমন) জাটকা ইলিশ জব্দ করি। সে সাথে জাটকা পাচারকারী ট্রাকসহ ড্রাইভার আজিজুল ইসলামকে আটক করা হয়। পরে স্থানীয় এতিমখানা, মাদ্রাসাসহ অসহায় গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১