আপডেট : ০৭ May ২০২১
করোনা প্রতিরোধে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো বাংলাদেশের জরুরি সহায়তার প্রথম চালান। গতকাল বৃহস্পতিবার (৬ মে) বিকেলে জরুরি সহায়তার ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ৩৩৪ কার্টনে ১০ হাজার পিস রেমডেসিভির ইনজেকশন পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলকাতার বাংলাদেশি হাই কমিশনার তৌফিক হাসান ভারতের পেট্রাপোল বন্দরে এ ওষুধ গ্রহণ করে ভারত সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশে পক্ষে কাস্টমস এর ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির পক্ষে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন। সম্প্রতি ভারতে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার দেশটিকে জরুরি সহায়তার ঘোষণা দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১