বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২১

অভিনয়ে ফিরলেন মৌ


আলমগীর মোর্শেদের স্ত্রী সারা মোর্শেদ। নিঃসন্তান তারা। কিছুদিন আগে আলমগীর একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। স্বামীর মৃত্যুর কারণে তার বিশাল সম্পত্তির মালিক এখন সারা। স্বামীর মৃত্যুর পর প্রচণ্ড ভেঙে পড়েন সারা। এতে ব্যবসার ক্ষতি হতে শুরু করে। তার দেবর রবিন অনেক অনুরোধ করে তাকে অফিসে পাঠায়। কিন্তু তার পরও সারার ভালো লাগে না। এভাবেই চলছিল। কিন্তু হঠাৎ একদিন সারার মনে হয় পেছন থেকে কেউ তাকে ফলো করছে। কিন্তু সে ফিরে তাকালে আর কাউকে দেখতে পান না। এ রকম বেশ কয়েকবার হয়। সারা মনে করেন কেউ তাকে মারার জন্য ফলো করছে। তিনি খুব ভয় পান এবং বিষয়টা নিয়ে তার দেবরের সাথে আলাপ করেন। বলেন কোনো ব্যবসায়িক প্রতিপক্ষ হয়তো তাকে মারতে চাইছে। থানায় খবর দেওয়া হয়। সে পুলিশ নজরদারিতে থাকে। সারার কেবল মনে হয় কেউ তাকে মারতে আসছে। বাসার কাজের লোক থেকে শুরু করে সবাইকেই তার সন্দেহ হতে থাকে। একদিন সবাই তাকে ধাওয়া করতে থাকে। সে দৌড়ে পালিয়ে যায়। কাজের লোক থেকে পালালে দারোয়ান তাকে ধাওয়া করে।

এরপর সে রবিনের সাথে ধাক্কা খায় এবং অজ্ঞান হয়ে যায়। সারাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার জানায় তিনি প্রেসক্রিপশন মোতাবেক চলছিল না বলেই এমন হয়েছে। সে এখন ইনসোমোনিয়ায় ভুগছে। এরপর ডাক্তারের প্রেসক্রিপশন অনুয়ায়ী জীবপযাপন শুরু করে  সারা মোর্শেদ।

এমনই এক গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ছায়া’। এটি রচনা ও পরিচালনা করেছেন তানিম পারভেজ। এর মধ্য দিয়ে অনেক দিন পর আবারো নাটকে দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে। এ ছাড়া এতে অভিনয় করেছেন হিল্লোল, তৌসিফ প্রমুখ। নাটকটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১