বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২১

উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাবে


আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীসমূহের পানি সমতল দ্রুত বাড়তে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্য অনুযায়ী জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের মেঘালয়,আসাম এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ফলে দ্রুত বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীসমূহের পানি সমতল।

এদিকে, কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশের ৩৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৬টির,কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ০১টির।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১