আপডেট : ০৮ May ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুমা রাণী দাস (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নরেশ দাসের কন্যা। স্থানীয়রা জানান, শুক্রবার (৭ মে) দিন দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে সুমা রাণী দাস আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই শামীম আল মামুন জানান, মেয়েটি এর আগে আরো ২ বার আত্মহত্যার চেষ্টা করেছে। শুনেছি মেয়েটি মানসিক রোগী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১