বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২১

জিন পরীর আছর : গাছের মগডাল থেকে যুবক উদ্ধার

কাউখালীতে গভীর রাতে রহস্যজনক যুবককে উচু গাছে মগডালে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে


কাউখালীতে গভীর রাতে মগডালে বসিয়ে রাখা কথিত জিন পরীর আছরে পাওয়া এক যুবককে সকালে উদ্ধার করে ফায়ারসার্ভিস।

জানাযায়, আজ শনিবার (৮ মে) নলছিটি উপজেলার মোতালেব হোসেনের ছেলে আল-আমিন হোসেন (২৪) মানিক মিয়া কিন্ডার গার্ডেন স্কুলের পিছনে মাছের ঘেরে পাহারাদার হিসাবে কর্মরত ছিল। এ সময় রাতে বেলা কথিত জিন পরী তাকে ধরে নিয়ে মানিক মিয়া কিন্ডার গার্ডেনের পিছনে ৫০ ফুট উচু একটি বড় মাদার গাছের মগডালে বসিয়ে রাখে। সকালে এলাকাবাসী ফজরের নামাজ পড়ে বাড়ী ফেরার সময় তাকে গাছের মগডালে দেখতে পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘন্টা অভিযান পরিচালনা করে গাছ থেকে যুবককে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার করে আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১