আপডেট : ০৮ May ২০২১
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৮৭৮ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৫ জন। মোট শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে। এর আগে শুক্রবার (৭ মে) দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছিলো ৩৭ জনের। আজ শনিবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৮৩ হাজার ৭০৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (৮ মে) সকালে এই তথ্য জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১