আপডেট : ১০ May ২০২১
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সড়কের পাশ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১টায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাংঙ্গারহাট- বাগলবাড়ি সড়কের বদরতলা গ্রামে রাস্তার পাশ থেকে গাছগুলো উদ্ধার করেছে ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের সদস্যরা। ঘটনর সত্যতা নিশ্চিত করে ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এস.আই মুরাদ, এস.আই মাজেদ, এ.এস.আই সালাউদ্দিন, এ.এস.আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যাই। এসময় রাস্তার পাশ থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করি। তিনি আরও জানান, এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে এই গাছ কে বা কাহারা ওখানে রোপন করেছে এই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১