বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০২১

পথশিশুদের নতুন জামা দিলেন এসপিপত্নী


আসন্ন ঈদকে সামনে রেখে শতাধিক অসহায় ও ছিন্নমূল পথশিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছেন ময়মনসিংহের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গত রোববার বিকালে রেলওয়ে স্টেশন চত্বরে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী কানিজ আহমারের পক্ষে এসব নতুন জামাকাপড় বিতরণ করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী ও শাহজাহান মিয়া। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চরম দুঃসময়ে নতুন জামা পেয়ে পথশিশুদের মুখে দেখা গেছে হাসির ঝিলিক। এসব পথশিশুদের বাঁধভাঙা উচ্ছাসে ঈদের পূর্ণতালাভের ছাপ ছিল সব শিশুদের মুখে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১