বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০২১

সেনবাগে ৩ হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


নোয়াখালীর সেনবাগে ৩ হাজার অসহায় ও দুঃস্থসহ বিভিন্ন শ্রেনী ও পেশার শ্রমজীবি লোকজনের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে “বীর বিক্রম” শহীদ তরীক উল্লাহ ফাউন্ডেশন।

গতকাল সোমবার (১০ মে) বিকেলে এ উপলক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ে’র নব নির্বাচিত পরিচালক, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, সানজী গ্রুপ ও মেঘনা ব্যাংকের ঝু‍ঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লায়ন জাহাঙ্গীর আলম মানিকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তার ছোটভাই সানজী গ্রুপের পরিচালক ফিরোজ আলম খোকন।

এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান স্বপন, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী আজাদ হোসেন, যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা বেলাল হোসাইন ফতেহ্পুরী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন মানিক, সেক্রেটারী আবু তাহের, সমাজসেবক মাষ্ঠার জাকের হোসেন, যুবলীগ নেতা ফিরোজ আলম খান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১