আপডেট : ১১ May ২০২১
মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের মধ্য থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১২ জন। এছাড়া একই সময়ে ১ হাজার ২৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১২ হাজার ৫ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৬৯৯ জন এবং নারী ৩ হাজার ৩০৬ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১