আপডেট : ১১ May ২০২১
জাতীয় সংসদের ত্রয়োদশ অধিব্শেন বসছে আগামী ২ জুন। এটি হবে চলতি বছরের বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার এই অধিব্শেন আহ্বান করেছেন। ২ জুন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন। সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তাফা কামাল। পরে ৩০ জুন আকার ঠিক রেখে ওই বাজেট পাস হয় সংসদে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১