আপডেট : ১২ May ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গত দুই দিন ধরে বার্তাটি প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বার্তায় চলমান করোনা মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অডিও বার্তায় করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১