বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২১

ভারতে ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড


করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণে অনেকের মৃত্যু হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের, যা এখনো পর্যন্ত রেকর্ড।

বুধবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে সেখানে মোট মৃত্যু দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ২২৫। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। ফলে শনাক্ত পৌঁছাল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করোনায় একদিনে দেশটিতে চার হাজার মৃত্যুর রেকর্ড হয়।

এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১