বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২১

মাদক মুক্ত সৎ যোগ্য যুবলীগ গঠনের আহব্বান নিখিলের


বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: মাইনুল হেসেন খান নিখিল বলেছেন , আজ মানিকগঞ্জ দাড়িয়ে বলে যেতে চাই, এই বাংলাদেশ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য যদি কারো মায়া মহব্বত ও দেশপ্রেম থাকে তাহলে সেটা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার’ই আছে।

আজ বুধবার (১২ মে) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যেগে এক হাজার অসহায় জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, শাড়ী-লুঙ্গী ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

নিখিল আরো বলেন, মানিকগঞ্জ একসময় বিএনপি জামাতের ঘাঁটি ছিল, কোন অপশক্তিকে মাথাচারা দিয়ে উঠতে দেয়া হবে না। যুবলীগ অপশক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এদের শক্তহাতে প্রতিহত করতে মাঠে থাকবে যুবলীগ। যুবলীগের কোন গ্রুপিং থাকবে না। সকল সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা কর্মীর দিক নির্দেশনায় মানিকগঞ্জে সৎ-যোগ্য মাদক মুক্ত নেতা কর্মী দিয়ে জেলা যুবলীগ গঠন করা হবে।

কোন মাদক ব্যবসায়ী বা আসক্ত এমন কাউকে যুবলীগে রাখা হবে না। প্রধান মন্ত্রীর নির্দেশে সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। এসময় তিনি জাতীর পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন, দেশের এই দুর্যোগকালীন সময়ে বিএনপির কোন নেতা কর্মী অসহায়দের পাশে দাড়ায়নি। মানবতার নেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে করোনার মহাসংকটে যুবলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মী সাধারন মানুষের পাশে থেকে দিনরাত কাজ করে যাচ্ছেন । যুবলীগ নেতাকর্মীরা তাদের সামর্থ অনুযায়ী কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন। যতদিন এই দেশে করোনাসহ যেকোন সংকটে যুবলীগের নেতা কর্মীরা মানুষের পাশে থাকবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে।

জেলা যুবলীগের আহব্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক মাহাবুবুর রহমান জনির সঞ্চলনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, এড. মামুনুর রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক শওকত হোসেন জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আশিক হোসেন ও রিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য সৌমিত্র সরকার মনা, সুবল সাহা,এড. সাদিকুল ইসলাম সোহা, সামিউল আলিম রনি, মনিরুল ইসলাম খান মনি, আল রাফি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুল হক শুভ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১