বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০২১

বাঁধ নির্মাণের দাবি, কাউখালীতে পানিতে নেমে মানববন্ধন


পিরোজপুরের কাউখালীতে আজ বৃহস্পতিবার পানিতে নেমে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের কঁচা নদীর তীরবর্তী এলাকা পাঙ্গাশিয়া থেকে ভিটাবাড়িয়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় স্বাধীনতার ৪ যুগেও বাঁধ নির্মাণ না হওয়ায় এলাকাবাসী ফুঁসে উঠছে।

এলাবাসী প্রাতিবাদ হিসাবে বিভিন্ন সময় মানব বন্ধন বিক্ষোভ এবং স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম করেও কর্তৃপক্ষের কোনো নজরে আসেনি। সর্বশেষ অসহায়ের মতো আজ বৃহস্পতিবার পাঙ্গাশিয়া কঁচা নদীর পানিতে নেমে মানববন্ধন করেন। এই পানি রক্ষা বাঁধ না হওয়ার কারণে এলাকার ফসলি জমি, ঘর-বাড়ি সহ বিস্তৃর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। বর্ষা মৌষমে স্কুল, কলেজ, মাদ্রাসার নিচু আংশ পানিতে ডুবে থাকে। এসব এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। বিষয়টি নিয়ে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান মেম্বর বরাবরে বহুবার আবেদন করেও আজও সুরাহা হয়নি বলে অভিযোগ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১