বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০২১

করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত হাজারের নিচে


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে।

এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৯ হাজার ৫৩৫জন। ২৪ ঘণ্টার পরীক্ষার অনুপাতে শনাক্ত ১০.৮২ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয় দেশে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১