বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০২১

ঈদের ছুটির পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন দিনের ছুটি কাটিয়ে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১