আপডেট : ১৬ May ২০২১
টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জের ৮ কিশোর। '৪০ দিন ফজরের জামাত ও কাযা করবো না কোনো সালাত' স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সদর উপজেলার কয়েলগাঁতী গ্রামের যুব সমাজের উদ্যোগে এক দ্বীনি প্রতিযোগিতায় এই পুরস্কার দেওয়া হয়। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গ্রামের শিশু-কিশোরদের নামাজমুখী ও মসজিদমুখী করার উদ্দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার দেওয়া হয় ঈদুল ফিতরের দিন। ১৯ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় ২৮ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। এর মধ্যে ৮ জন টানা ৪০ দিন ফজরের জামায়াতসহ বাকি নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে সাইকেল বিজয়ী হয়। বাকিদেরকে শান্তনা পুরস্কার হিসেবে একটি করে হাত ঘরি দেওয়া হয়। সাইকেল বিজয়ীরা হলো মোঃ শাহরিয়ার তালুকদার, মোঃ আরাফাত তালুকদার, মোঃ রোমান তালুকদার, মোঃ হুসাইন শেখ, মোঃ সাজিদুল তালুকদার স্মরণ, মোঃ মাহিয়ান তালুকদার, মোঃ জুলফিকার তালুকদার সাকিন ও মোঃ সাব্বির মন্ডল। প্রতিযোগিতায় পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন পৌর সাবেক মেয়র মুঞ্জুর হাসান মাহমুদ খুশি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মসজিদের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের খবরের হেড অফ অনলাইন সফটওয়্যার মোঃ গোলাম কিবরিয়া তালুকদারসহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১