আপডেট : ১৬ May ২০২১
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের আশপাশের এলাকায় সোমবার (১৭ মে) ২৪ ঘণ্টা গ্যাস সংযোগ থাকবে না। আজ রোববার (১৬ মে) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএসের জরুরি রক্ষণাবেক্ষণ কাজে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজি ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎসলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ/গ্যাসের স্বল্পচাপ থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১