আপডেট : ১৭ May ২০২১
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ধরনের সেবা কার্যক্রম আজ সোমবার (১৭) থেকে আবার চালু হচ্ছে। এদিন থেকে বিআরটিএ-এর প্রধান কার্যালয়সহ দেশের সকল সার্কেল অফিসে সেবা কার্যক্রম চালু থাকবে। রোববার (১৬ মে) রাতে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশ শেখর বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার (১৭ মে) থেকে বিআরটিএ-এর সকল বিভাগীয় ও সার্কেল অফিস খোলা রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেবা কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে বিআরটিএ-এর সব কার্যক্রম বন্ধ ছিল। এরপর গত ৯ মে থেকে দেশের সব মেট্রো ও জেলা সার্কেল অফিসে জরুরি সেবা কার্যক্রম চালু করে সংস্থাটি। এবার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা চালু করতে যাচ্ছে বিআরটিএ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১