আপডেট : ১৭ May ২০২১
এসএম আল-আমিন, চীন থেকে: বাংলাদেশ কমিউনিটি ইন চিয়াংশি প্রভিন্স এর উদ্যোগে নানচং শহরে বসবাসরত বাঙ্গালীদের নিয়ে শহরের ইয়াওহু বারবিকিউ ইকোলজিক্যাল গার্ডেনে দেশীয় খাবার রান্না, খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা, লাকি কুপন ড্র, চা-নাশতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। নানচং শহরে অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইমতিয়াজ আহমেদ রুমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ মানেই লাল সবুজের একটি পরিবার। আজকে এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশী সবাইকে একত্রে পেয়ে পরিবারের অনুপস্থিতি অনুভবই হয়নি। বাঙ্গালী মানেই তো ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির একটি পরিবার। এদিকে সিচুয়ানের ন্যানচং শহরে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে চায়না ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির বাংলাদেশী শিক্ষার্থীরা। তারা ন্যানচং শহরে অবস্থিত বেশ কয়েকটি ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে। একসাথে বাঙ্গালী খাবার, খেলাধুলা, বাংলাদেশী স্মৃতিচারণের মধ্যদিয়ে তারা ঈদ পুনর্মিলনী পালন করে। আয়োজক বাংলাদেশী শিক্ষার্থী আহমেদ বিপু বলেন, আমরা যেখানেই থাকি না কেন বাংলাদেশী মানেই একটি পরিবার। সবাই একত্র হতে পেরে বেশ ভালো লাগছে। এছাড়াও বেশ কয়েকটি শহরে বসবাসরত বাংলাদেশীদের সাথে কথা বললে তারা জানাই, প্রায় প্রত্যক শহরে বাংলাদেশী কমিউনিটি ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে এবং এটা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যাক্ত করেছেন তারা।
চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে। রোববার (১৬ মে) চীনের চিয়াংশি, সিচুয়ান সহ বেশ কিছু প্রদেশে বসবাসরত বাংলাদেশীরা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী উৎসব পালন করেছে। পাশাপাশি স্থানীয় চীনা নাগরিকদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১