আপডেট : ১৭ May ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় সময়ে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এনিয়ে দেশে মোট সুস্থ হলেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন। আজ সোমবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জনে। একই সময়ে নতুন করে ৬৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনের। এতে বলা হয়, করোনায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন এবং বাসাতে মারা গেছেন ২ জন। এছাড়া বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ২১ থেকে ৩০ বয়সের ২ জন, ৩১ থেকে ৪০ বয়সের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের ৪ জন, ৫১ থেকে ৬০ বয়সের ৭ জন এবং ৬০ বছরের উর্ধে ১৭ জন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৬৬টি পরীক্ষাগারে ১০ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে অদ্যবধি ৫৭ লাখ ১৮ হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১ লাখ ৮৮ হাজার ৭৩৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ২৯ হাজার ৩৩০ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১