আপডেট : ১৭ May ২০২১
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে কাতার, ফিলিস্তিন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। স্থানীয় সময় রোববার (১৬ মে) টেলিফোনে চলমান পরিস্থিতি এবং সংঘাত নিরসনের উপায় নিয়ে এসব নেতার সঙ্গে আলাপ করেন তিনি। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকরে পর কাভুসোগলু কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ বিন আব্দেলুরহমান আল থানি, ফিলিস্তিনের পরাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ কুরায়েশির সঙ্গে টেলিফোনে আলাপ করেন। অন্যদিকে, হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে গত রোববার ( ৯ মে) জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার জের ধরে গত সোমবার (১০ মে) থেকে উভয়পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। তবে এই দখলদারিত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, রোববার দিনব্যাপী হামলায় গাজায় ১০ শিশুসহ ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এসব হামলায় আহত হয়েছেন অন্তত এক হাজার ২৩৫ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১