আপডেট : ১৭ May ২০২১
কাউখালীতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে ফাহিম দর্জি (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত শনিবার রাতে জোলাগাতী গ্রামের ফারুক দর্জির ছেলে ফাহিম দর্জি (২০) স্কুলছাত্রীর বাসার সামনে থেকে অটোতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপরে ওই দিনই কিশোরীর বাবা ফাহিমকে আসামী করে কাউখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ রোববার ভোররাতে অপহরণকারী ফাহিমের নিজ বাড়ি জোলাগাতী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে ও আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মজিবর রহমান জানান, কিশোরী অপহরণের ঘটনাটি প্রেম ঘটিত হতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১