বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২১

গোপালগঞ্জে ১১ মাস্কবিহীন মানুষের করোনা পরীক্ষা


গোপালগঞ্জে মাস্কবিহীন চলাফেরা করায় ১১ জন মাস্কবিহীন মানুষের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে ভ্রাম্যমাণ আদালত।  গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়।

আজ সোমবার সকাল থেকে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম, চৌরঙ্গী, পুলিশ-লাইন্স, নতুন বাজার ও ঘোনাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। এসময় মাস্কবিহীনভাবে চলাচলকারীর ১১ জন নমুনা সংগ্রহ করা হয়। পরে তাদের নাম ঠিকানা রেখে ছেড়ে দেয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, বর্মতানে অনেকেই মাস্ক না পড়ে ও স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছে। এতে করোনায় আক্রান্ত হবার ঝুঁকি থাকে। এমন ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের কারো শরীরে করোনা শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১