বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২১

চোখের সামনে কতজনই বয়স্ক ভাতার কার্ড পেল, খালি আমারই জুটলো না


দিনাজপুর হাকিমপুর উপজেলা বোয়ালদাড় ইউনিয়ন, বোয়ালদাড় গ্রামের হতদরিদ্র ৭৯ বছরের বৃদ্ধা রিক্সা চালকের কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। বয়সের ভারে ন্যূব্জ, চোখেও তেমন দেখেন না, কানে কম শোনেন শাহজাহান আলী শেখ। তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড।

হাকিমপুর উপজেলা বোয়ালদাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ন্ডে মৃত ইয়াছিন আলী ছেলে শাহজাহান আলী শেখ।

সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী বয়স্ক ভাতা পেতে পুরুষের জন্য ৬৫ বছর ও নারীদের জন্য ৬২ বছর হওয়ার প্রয়োজন। সে হিসাবে শাহজাহান আলী শেখের আরো ৪ বছর আগে বয়স্ক ভাতার পাওয়ার কথা।

এলাকার রাসেল আহম্মেদ বলেন, অভাবের তাড়নায় সে বৃদ্ধ বয়সে শাহজাহান আলী শেখ হিলি স্থলবন্দরে রিক্সা চালিয়ে কোন মত জীবিকা নির্বাহ করছেন। তার এই দুরবস্থা এতদিনেও কোন জনপ্রতিনিধির নজরে আসেনি দরিদ্র বয়স্ক ভাতার কার্ড পাননি তিনি।

আনোয়ার হোসেন বলেন, বয়স্ক বৃদ্ধা শাহজাহান আলী শেখ যে বয়সে ঘরে বসে খাবার কথা। এ বয়সে পেটের দায় রিক্সা চালাতে হচ্ছে। সে খুব কষ্টের মাঝে দিন যাপন করে। স্ত্রীর মৃত্যুর পর ছেলে আর সেই ভাবে বাবাকে দেখাশোনা করে না। তিনি আরো জানান, সংসার খুবই অভাব অনটনের মধ্যে চলছে। এমন অবস্থায় তার বয়স্ক ভাতাসহ সকল প্রকার সরকারী সুযোগ সুবিধা প্রয়োজন।

শাহজাহান আলী শেখ বলেন, ভরণপোষণ বহনে তার ছেলে-মেয়ে কোন খোঁজ খবর রাখে না। ৭৯ বছর বয়সে আজও জোটেনি বয়স্ক ভাতার কার্ড। তিনি আক্ষেপ করে বলেন, চোখের সামনে কতজনই বয়স্ক ভাতার কার্ড পেল, খালি আমারই জুটলো না। সংসারে অভাবের কারণে হিলি শহরে এ বয়সে আটো রিক্সা চালাই, বয়স্ক হওয়ার কারনে রিক্সায় যাত্রীরা উঠে কম।

বোয়ালদাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ন্ডের মেম্বার রনি বলেন, বয়স্ক কার্ড কম থাকার কারনে দিতে পারি নাই।

বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত মুঠোফোনে বলেন, শাহজাহান আলী শেখের বিষয়ে জানতাম না। শীঘ্রই তার নাম বয়স্ক ভাতার আওতায় আনা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১