আপডেট : ১৮ May ২০২১
টাঙ্গাইলের সখীপুরে ইব্রাহিম লিপু (২৫) নামের এক মাদকসেবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার রাজাবাড়ী এলাকায় একটি বাড়ির পাশে লাশটি পাওয়া যায়। নিহত লিপু ওই গ্রামেরই কুজরত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা রহমত আলী জানান, ভোরে নিহত লিপুর চাচার বাড়ির পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর মুখ, মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- তাকে বিদ্যুতিক শর্ট দেওয়া হয়েছে। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১