বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২১

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম


বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকপাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অধ্যাপক রফিকুল ইসলামকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী রফিকুল ইসলাম এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১