বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২১

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত স্বামী


মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রেজবিনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার স্বামী সেন্টু হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলার মহাজনপুর যতারপুর ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে উপজেলার বাবুপুর গ্রামের আবুল শেখের ছেলে সেন্টু তার স্ত্রী রেজবিনাকে নিয়ে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার যতারপুর ব্রিজ পার হয়ে একই দিকে যাওয়া দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা মারে।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী ট্রাকের নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন চালক সেন্টু। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১