আপডেট : ১৮ May ২০২১
আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টা ৮ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সকলকে অবহিত করা হবে। উল্লেখ্য, আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা অন-লাইনে জুম অ্যাপের (ZOOM APP) মাধ্যমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১