আপডেট : ১৮ May ২০২১
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক আহসান হাবীব নীলু, আতাউর রহমান বিপ্লব, সফি খান, শফিকুল ইসলাম প্রমুখ। অপরদিকে, ইউনাইটেড প্রেস ক্লাব, কুড়িগ্রাম সাংবাদিক সংসদ এবং কুড়িগ্রাম দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। মানববন্ধনে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১