বাংলাদেশের খবর

আপডেট : ১৯ May ২০২১

আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন


দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্থা ও মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আখাউড়ার সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার সকালে পৌশহররের সড়ক বাজারে এড. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে এক ঘন্টা ব্যাপী মানববন্ধনে আখাউড়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশত সাংবাদিক স্বত:স্ফূর্তভাবে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখনে সাংবাদিক মানিক মিয়া (সংবাদ), শাহাদাত হোসনে লিটন (মানবজমিন), বিশ্বজিৎ পাল বাবু (কালেরকন্ঠ), হান্নান খাদমে (নিউএইজ), সাইফুল ইসলাম (বাংলাটিভি), মহিউদ্দিন মিশু (যুগান্তর), দুলাল ঘোষ (দৈনিক সংবাদ-ত্রিপুরা) মোঃ জুয়েল মিয়া (আজকালের খবর), মোঃ শরীফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), জালাল হোসনে মামুন (মাইটিভি- দেশ রূপান্তর), ফজলে রাব্বি (ইত্তফাক), রুবেল আহমেদ (বঙ্গটিভি) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করনে মোহাম্মদ আবির (এশিয়ানটিভি)।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে রোজিনা ইসলামের নিঃশ্বর্ত মুক্তি দাবি করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান। রোজিনাকে ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিবসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণরে দাবি জানানো হয় মানববন্ধনে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন (সমকাল), কাজী মফিকুল ইসলাম (বাংলাদেশের খবর), মোশারফ হোসেন (মোহনা টিভি), আশীষ সাহা (দেশকাল), তাজবীর আহমেদ (আমাদের সময়), হাসান মাহমুদ পারভেজ (বার্তা বাজার), নাজমুল আহমেদ রনি (সময়ের আলো), সফিকুল ইসলাম (পেনব্রিজ), সাদ্দাম হোসেন (আখাউড়া টিভি (আখাউড়া টিভি), আল আমিন (ঢাকা প্রতিদিন), রবিন আহমেদ (আমাদের অর্থনীতি) প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১