বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০২১

আজ থেকে সৌদিগামী বিমানের সব ফ্লাইট স্থগিত


আজ বৃহস্পতিবার (২০ মে) থেকে সোমবার (২৪ মে) পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ২০-২৪ ভ্রমণের জন্য বুকিংকৃত যাত্রীদের তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন‍্য নিকটবর্তী যেকোনো বিমান অফিসে যোগাযোগের জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১