বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০২১

কালিয়াকৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার


গাজীপুরের কালিয়াকৈরে নাহিদ হোসেন (২২) নামে এক মাদকসেবী কালিয়াকৈর নিউ প্রত্যয় মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে তুরাগ নদীতে ঝা‍ঁপিয়ে নিখোঁজ হয়। 

নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত নাহিদ গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকার হাবিউল্লাহ ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার এলাকায় বুধবার সকালে নাহিদ নামে এক যুবক কালিয়াকৈর নিউ প্রত্যয় মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে তুরাগ নদীতে লাফ দেয়। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী তুরাগ নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন।

কালিয়াকৈর থানা (এসআই) আবুল কালাম জানান, নিখোঁজের একদিন পর তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের লোকজন কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১