আপডেট : ২৩ May ২০২১
মানিকগঞ্জে ইউপি সদস্য মনোয়ারকে ৮০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব ৪। আজ রোববার (২৩ মে) দুপুরে সাটুরিয়া উপজেলার কামতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী কামতা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। সে উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসির সহকারী পুলিশ সুপার উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য মনোয়ারকে ৮০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহারকৃত মোটরসাইকেলর টোলবক্স থেকে ৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এবিষয়ে সাটুরিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১