বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০২১

ধনবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মো. তাওহীদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ মে) বিকালে উপজেলার ধোপাখালী ইউনিয়নের নরিল্যা এলাকার এ ঘটনা ঘটে। নিহত মো. তাওহীদ ওই এলাকার খোরশের আলমের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পরিবারের অজান্তে তাওহীদ একা একাই খেলতে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পাশের বাড়ী আ. সালমের পুকুরে পানিতে তাকে দেখতে পায়। সেখার থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু তাওহীদ মারা যায়। পরে মৃত শিশুটির আত্মীয়-স্বজনরা সন্ধ্যায় দাফনের ব্যবস্থা করে।

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১