আপডেট : ২৫ May ২০২১
পটুয়াখালীর কলাপাড়ায় সাগরের অস্বাভাবিক জোয়ারের পানির তোড়ে বনাঞ্চলসহ গঙ্গামতি সমুদ্র সৈকত প্রায় চার ফুট পানিতে তলিয়ে গেছে। এ কারনে বেড়িবাঁধ না থাকায় ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি সৈকতসহ, চর গঙ্গামতি, কাউয়ার চর ও চর ধুলাসার গ্রামের পাঁচ শতাধিক বসত ঘর ও শতাধিক মাছের ঘের ডুবে গেছে। ঝড়ের তোড়ে ভেঙ্গে গেছে তিনটি বসত ঘর। ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো'র প্রভাবে মঙ্গলবার সকালে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে যায় এসব গ্রাম। এ কারনে ওই চার গ্রামের প্রায় তিন হাজার নারী-শিশু রাস্তায় আশ্রয় নেয়। তবে দুপুর একটার পর পানির প্রবাহ কিছুটা কমতে শুরু করায় লোকজন বসত ঘরে ফিরতে শুরু করলেও রাতের জলোচ্ছাসে আবার প্লাবিত হওয়ার আশংকা করছেন ইউপি চেয়ারম্যান। তবে দুপুর পর্যন্ত কোন পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়নি বলে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১