বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০২১

কুলাউড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা


কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে সুমাইয়া (১৭) নামক এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লংলা আধুনিক ডিগ্রী কলেজের একাদশ  শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার প্রথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মিশুক চালক আলাউদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার সোমবার (২৪ মে) দুপুরে নিজ ঘরে পরিবারের লোকজনের অগোচরে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খাঁন জানান, পরিবারের সদস্যদের অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা ঘরের ভেতরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান,খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসে পুলিশ।  পরে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১