বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০২১

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নির্বাহী প্রকৌশলী নিহত, তত্বাবধায়ক প্রকৌশলী আহত


সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিএডিসি পাবনা’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভ‍ূইয়া নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বিএডিসি পাবনা সার্কেলের এক তত্বাবধায়ক প্রকৌশলী।

আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুরের পারকোলায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিএডিসি পাবনা’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভ‍ূইয়ার বাড়ি নরসিংদী। আহত হয়েছেন বিএডিসি পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহমুদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার সকালে বিএডিসি পাবনা’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেনকে বহনকারি মাইক্রোবাসটি হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুরের পারকোলায় পৌছলে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে সাজ্জাদ হোসেন ও এটিএম মাহমুদ গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত তত্বাবধায়ক প্রকৌশলীকে উন্নত চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১