আপডেট : ০১ June ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার বিকালে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় পুলিশ চুরিকৃত গরুটি উদ্ধার ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। আটককৃত হলেন- সাইফুল ইসলাম (২৫), সাইফুল ভ’ঁইয়া (২৬) ও মাহিন (২৮)। তাদের সবার সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে। স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে হিরাপুর জমাদ্দার বাড়ি এলাকায় অপরিচিত ৫/৬ জন লোক ঘোরাঘুরি করছে বিষয়টি তাদের নজরে আসে। এক পর্যায়ে দুপুর ২টার দিকে ঘাস খাওয়া অবস্থায় একটি গুরুকে তারা টেনে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে ফেলার চেষ্টা করে। এসময় গুরুর মালিকের ছেলে জাহিদ দেখে দৌঁড়ে তাদের আটকায়। পরে স্থানীয় জনতা এসে তাদের প্রথমে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে গরুসহ থানায় নিয়ে আসে। জাহিদ জানায়, দুপুরের দিকে আমাদের একটি গরু রাস্তা সংলগ্ন জায়গায় ঘাস হাচ্ছে। এসময় ২-৩ জন লোক গরুটি টেনে অটোরিকসায় তুলে ফেলার চেষ্টা করে। পরে দৌড়ে গিয়ে তাদের আটকায়। নিজ বাড়ি সামনে থেকে এভাবে দিনে দুপুরে গরু নিয়ে যাবে তা কখনো কল্পনা ও করতে পারি না। দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে হিরাপুর এলাকায় হাঁস-মুরগি ও গরু ছাগল চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ একটি চক্র এই চুরির ঘটনা ঘটাচ্ছে। ফলে এলাকায় এখন চুরি আতংক বিরাজ করছে। আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গরুসহ তিন জনকে জনতা আটক করে পুলিশের কাছে সপোর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১