আপডেট : ০২ June ২০২১
আশুলিয়ার সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি ঘরে গ্যাসের আগুনে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২ জুন) ভোর ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- রেনু বেগম (২৮), স্বামী আউয়াল ইসলাম (৩৫) ও মেয়ে আরফিয়া (৯), আদুরী খাতুন (৩০) ও তার স্বামী আ. হাকিম (৩৫) এবং আফরোজা বেগম (৪০)। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়। প্রতিবেশী আরিফ জানান, ভোরবেলা হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজে ঘুম ভাঙে সবার। পরে উঠে দেখেন চারদিকে আগুন। ওই ঘরে থাকা ছয়জনের শরীরে আগুন লাগলে সবাই মিলে নিভিয়ে ফেলেন। পরে ওই চারজনকে হাসপাতালে নেয়া হয়। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের সবারই হাত মুখসহ শরীরের অনেকাংশে দগ্ধ হয়েছে। এখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা বু ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমরা আগুন ও রোগী কাউকেই পাইনি। তারা এটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে আমরা তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১