বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০২১

তিনটি সংসদীয় আসনের উপনির্বাচন ১৪ জুলাই


জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্থগিত করা ৩৭১ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণের দিন আগামী ২১ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তারিখ ঘোষণা করেন।

এর আগে ১১ এপ্রিল ৩৭১ ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১