বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০২১

ভারতে করোনা কেড়ে নিল আরও ২৮৮৭ প্রাণ


ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় ৩২০ জন কম।

এর আগে বুধবার ৩ হাজার ২০৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন ২৮৮৭ জন নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জনে।

আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় বেশি। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিল এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয় ভারত সরকার। ফলে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৪৯৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৬ হাজার ৫৬৩ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর ব্রাজিলে। তার পরই রয়েছে ভারত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১