বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২১

সাভারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাভারে হাবিবা (২০) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সালমানকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান বউ বাজার এলাকার আম্বিয়া খাতুনের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগেই হাবীবা সাভারে এসে পোশাক কারখানায় চাকরি নেয়। কিন্তু ২ মাস আগে তার চাকরি চলে যায়। সম্প্রতি তার স্বামীর সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১