আপডেট : ০৪ June ২০২১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ জুন) সকাল ১১টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার জংলিপুর জোড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের মো. রওশন আলীর ছেলে। তিনি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাদির হোসেন জানান, মোটরসাইকেলে করে শাহজাদপুর যাচ্ছিলেন রফিকুল ইসলাম। পথে জংলীপুর এলাকায় একটি অটোভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১